Domain For Sell এই নিউজ সাইটটি বিক্রি করা হবে এই নিউজ সাইটটি বিক্রি করা হবে মৌলভীবাজারে প্রেমিকার সাথে নিজের পর্ণো ভিডিও বাজারজাত করার দায়ে মাওলানা অভিযুক্ত সিআইএ’র যৌন কেলেঙ্কারি নাটকীয় মোড় নিয়েছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সাড়া নেই: চট্টগ্রামে জমা পড়েছে মাএ ২০ হাজার টাকা ! বরিশালে স্ত্রীর রোষানলে পুরুষাঙ্গ হারালেন স্বামী ইন্টারনেটে দুর্ধর্ষ মুভি চাঞ্চল্যকর অপরাধে যুক্ত হচ্ছে কিশোররা গৃহযুদ্ধে ধ্বংস হচ্ছে আফ্রিকার পাহাড়ি গোরিলারা পুলিশের ৬০ শতাংশ জামায়াত-শিবির থেকে আসা : ড. আনোয়ার হোসেন
|

রাজনীতিবিদরা কে কোথায় ঈদ করবেন

ঈদের দিন প্রতি বছরের মতো শুভেচ্ছা বিনিময় দিয়ে কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা  বেগম খালেদা জিয়া। কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী এবং সর্বসাধারণের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঈদের দিন ঢাকায়ই অবস্থান করছেন। ঈদের দিন তিনি সরকারি বাসভবন গণভবনে ব্যস্ত সময় কাটাবেন। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি, পেশাজীবী নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ওমরাহ হজ পালন শেষে সৌদি আরব থেকে গতকাল ঢাকা ফিরেছেন। ঈদের দিন বরাবরের মতো তিনি ইস্কাটনের লেডিস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী, সাধারণ নাগরিক, শরিক দলের নেতা, কূটনৈতিক মিশনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা পৌনে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময় চলবে। তারপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ঈদ করবেন ঢাকায়। ঈদের নামাজ আদায় করবেন গুলশান আজাদ মসজিদে। এরপর তিনি বনানীর কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী ঢাকায় ঈদ করবেন। ঈদের নামাজ আদায় করবেন গুলশানের আজাদ মসজিদে। এরপর তিনি তার বারিধারার বাসভবনে (সড়ক নম্বর ১২, বাড়ি নম্বর ১৯) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ঈদুল ফিতর উদযাপন করবেন রাজধানী ঢাকায়। তিনি ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশনের সদস্য এবং দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত সর্বসাধারণের সঙ্গে বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী রাজধানীর বড় কাটরা জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন। পরে তিনি সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নিজ গ্রাম বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে ঈদের জামাতে ইমামতি করবেন এবং পরে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক পাবনায় নিজ গ্রামে এবং খেলাফত আন্দোলনের আমির মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ ঢাকায় ঈদ করবেন।

গুরুত্ব পূর্ণ লিংক

কৃষক শ্রমিক জনতা লীগ চেয়ারম্যান বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী ঈদ করছেন টাঙ্গাইলে। ঈদের নামাজ আদায় করবেন টাঙ্গাইল পার্ক ঈদগাহ ময়দানে।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। সকালে উত্তরা ৪ নম্বর সেক্টরের ঈদগায় নামাজ শেষে তিনি লেডিস ক্লাবে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে কূটনীতিক ও নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বারিধারা মসজিদে ঈদের নামাজ পড়বেন। পরে চেয়ারপার্সনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি দাউদকান্দির গ্রামের বাড়িতে যাবেন। স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি ঢাকায় ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও ঢাকা ঈদ করবেন এবং নামাজ পড়বেন কাঁটাবন জামে মসজিদে। দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের জামায়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। বিএনপি’র আরেক ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা ঈদের নামাজ পড়বেন জাতীয় ঈদগাহ ময়দানে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ বেশিরভাগ নেতা ঢাকায় ঈদ করবেন।
মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া ঈদ করবেন ঢাকায়।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) ঈদ করবেন ঢাকায়।

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মাওলানা আবুল কালাম মুহাম্মাদ ইউসুফ ও নায়েবে আমির অধ্যাপক একেএম নাজির আহমদ ঢাকায় ঈদ উদযাপন করবেন। সদ্য কারামুক্ত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ঈদ করবেন ঢাকায়। সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা মুহাম্মাদ আবু তাহের ঢাকায় নিজ নিজ বাড়িতে ও ডা. শফিকুর রহমান সিলেট শহরে নিজ বাড়িতে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক অধ্যাপক মো. তাসনীম আলম ঢাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন।

মন্তব্য নেয়া বন্ধ আছে